গুগল ক্লাউডে উইপ্রো

২৮ জুলাই, ২০২০ ১৫:৫৯  
বিশ্বের সবচেয়ে বড় ইআরপি প্রতিষ্ঠান উইপ্রো তাদের ব্যবসায় গতিশীলতা ও কর্মীদের কাজের চাপ কমাতে গুগল ক্লাউডকে বেছে নিয়েছে। উইপ্রো তাদের মূল ইআরপি সিস্টেমটিকে আধুনিকীকরণ, এসএপি ওয়ার্কলোডগুলি গুগল ক্লাউড প্ল্যাটফর্মে স্থানান্তর করেছে। বিশ্বব্যাপী উইপ্রোর ১ লক্ষ ৮০ হাজারের বেশি কর্মী রয়েছে। গুগল ক্লাউডের প্রধান নির্বাহী থমাস কুরিয়ান বলেন, উইপ্রো তাদের ব্যবসায় গতি এবং স্কেলে ডিজিটাল রূপান্তর গ্রহণ করছে। গুগল ক্লাউডের সাথে তাদের মূল সিস্টেমগুলি ও প্রযুক্তিগুলিকে আধুনিকীকরণের মাধ্যমে তাদের কৌশলগত উদ্যোগকে ত্বরান্বিত করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হবে। উইপ্রো লিমিটেডের প্রধান এবং অপারেটিং অফিসার ভিনমুর্তি বিএম বলেন, আমাদের নিজস্ব সিস্টেম এবং প্রযুক্তি চালু রয়েছে। ভবিষ্যতের প্রয়োজনকে ঘিরে বুদ্ধিমান এবং আধুনিক প্ল্যাটফর্ম তৈরি করতেই আমাদের এই উদ্যোগ।